Saturday, April 29, 2023

নারীরা সংসারে একটা সাপোর্ট দিতে পারছে।

 ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে কমবে বেকারত্ব, সহনীয় হবে মাংসের দাম




মাংস উৎপাদনে আমাদের দেশ এখনো অনেক পিছিয়ে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বর্তমানে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের মাধ্যমে নারী উদ্যোক্তারা দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে, পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। বিশেষ করে নারীদের অধিকার বেশি বাস্তবায়ন হচ্ছে। পাশাপাশি নারীরা সংসারে একটা সাপোর্ট দিতে পারছে। এই ছাগল বিক্রি করে যে কোনো সময় সে আয় করতে পারে। সেই বিবেচনায় ক্ষুদ্র খামারি বা দারিদ্র্য বিমোচনে ব্ল্যাক বেঙ্গল একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে নারীদের উদ্যোগী হওয়ার জন্য,নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য সরকার বর্তমান সময়ে বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা হাতে নিয়েছে

এ প্রকল্পের আওতাভুক্ত প্রতিটি উপজেলায় নির্বাচিত ছাগল পালন খামারি, পাঁঠা পালনকারী ও ছাগল উন্নয়ন কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণে অভিজ্ঞ প্রশিক্ষকরা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে করণীয়, রোগ প্রতিরোধ, টিকা, ছাগলের বিকল্প দুধ হিসেবে মিল্ক রিপ্লেসার তৈরি করে খাওয়ানোর নিয়মাবলি, প্রাকৃতিক প্রজনন সেবাসহ ছাগল পালনের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শেখান।

প্রকল্পের আওতায় ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত দেড় হাজার প্রান্তিক পর্যায়ের ছাগল খামারিকে তিনদিনের আবাসিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হয়। ১ হাজার ৫৭০ জন খামারিকে একটি করে বিজ্ঞানসম্মত মাচাযুক্ত ছাগলের মডেল শেড/ঘর, ছাগলের বাচ্চার পুষ্টি নিশ্চিতকরণে মিল্ক রিপ্লেসার (ফর্টিফাইড মিল্ক পাউডার), কৃমিনাশক ও অতি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়েছে। জাত উন্নয়নের জন্য প্রান্তিক খামারিদের মধ্যে বিদ্যমান পাঁঠার মধ্য থেকে সঠিক কৌলিকমানসম্পন্ন ব্ল্যাক বেঙ্গল জাতের পাঁঠা চিহ্নিত করে প্রতি উপজেলায় একজন পাঁঠা পালনকারীকে একটি করে বিজ্ঞানসম্মত মাচাযুক্ত ছাগলের মডেল শেড/ঘর দেওয়া হয়েছে। এসব পাঁঠার ব্রিডিং রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে। সার্বিকভাবে এ ধরনের সরকারি উদ্যোগ প্রান্তিক পর্যায়ের খামারিদের ছাগল পালনে উদ্বুদ্ধ করবে।
শামীম,


বিলুপ্তপ্রায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত নিয়ে আমাদের পরিকল্পনা,

 ছাগল বাংলাদেশের একটি অতি গুরুত্বপূর্ণ প্রাণিসম্পদ। বিশ্বে ছাগল পালনে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দেশে আদিকাল থেকে যে ছাগল পালন হচ্ছে তা ব্ল্যাক বেঙ্গল জাতের, আর বিদেশ থেকে বিশেষত ভারত থেকে আমদানি করা রামছাগল। এ দেশের আবহাওয়া ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনে অত্যন্ত উপযোগী। এই জাতের ছাগল পালনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচন সহজেই সম্ভব।


‘ছাগল কিন্তু সবাই পালতে পারে। আমরা চাচ্ছি উপযুক্ত খাওয়া, প্রতিষেধক দিয়ে উৎপাদন কীভাবে বাড়ানো যায় সে জায়গাটা নিয়ে কাজ করতে। আমাদের টার্গেট হচ্ছে ব্ল্যাক বেঙ্গল অন্য যে জাত আছে সেগুলোর সঙ্গে যেন ক্রস না হয়। সেজন্য আমরা সেসব জায়গায় আলাদাভাবে ব্ল্যাক বেঙ্গলের পাঁঠা সরবরাহ করছি। যেন এটা দিয়ে ব্রিডিং করাতে পারে। আমাদের কাজগুলো চলমান। প্রকল্পটি সামনের বছর শেষ হবে ইনশাআল্লাহ। প্রকল্পের শেষে আমরা স্ট্যাডি করবো। যে কাজটি করলাম এটার আউটকামটা কী হলো তা দেখে সামনে আরো প্রয়োজনীয় উদ্যোগ নেবো।’ 
শামীম





Friday, April 28, 2023

ওমর এগ্রো ফার্ম: গাড়ল পালনে আয় করা সম্ভব,

ওমর এগ্রো ফার্ম: গাড়ল পালনে আয় করা সম্ভব,:  ধৈর্য এবং যত্ন সহকারে গাড়ল পালনের মাধ্যমে শতভাগ আয় সম্ভব,পঞ্চাশটি গাড়ল পালনের মাধ্যমে বৎসরে 9 লক্ষ টাকা আয় করা সম্ভব।

Sunday, April 23, 2023

রাম ছাগলের চেয়ে ২ দশমিক ৫ গুণ বেশি বাচ্চা দেয় ব্ল্যাক বেঙ্গল |

ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে অনেক হতদরিদ্র মহিলাদের স্বাবলম্বী করে তুলেছে |






 

ব্রীডিং এর মাধ্যমে উন্নত জাতের ছাগল পালনে ব্যাবসায়িক সফলতা,

আপনি কোন জাতের উন্নত ছাগলের খামার করবেন তার উপর আপনার ব্যবসা কৌশল নির্ভর করবে। আবার শুধুমাত্র জাত নির্ধারণ করলেই চলবে না সাথে সাথে আপনি সেই জাত থেকে কি ধরনের বাই প্রোডাক্ট উৎপাদন করতে চান তা ঠিক করতে হবে। কারণ বাই-প্রোডাক্টের উপর নির্ভর করে আপনার ব্যবসা কৌশল এবং ব্যবস্থাপনা নির্ধারণ করতে হবে।

                                        


 

গাড়লের জন্য দানাদার খাবারের পাশাপাশি সবুজ ঘাস,

 উন্মুক্ত মাঠে স্বাস্থ্যসম্মত গাড়ল পালন,দানাদার খাবারের পাশাপাশি সবুজ ঘাস গাড়লের দেহ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেব।



ছাগল ব্রিডিং খামারের ব্যবসা কৌশল প্রচুর লাভজনক,

 



গাড়ল পালনে আয় করা সম্ভব,

 ধৈর্য এবং যত্ন সহকারে গাড়ল পালনের মাধ্যমে শতভাগ আয় সম্ভব,পঞ্চাশটি গাড়ল পালনের মাধ্যমে বৎসরে 9 লক্ষ টাকা আয় করা সম্ভব।




slider